কভিড-১৯-এর টিকা নেননি বলে গত বছর অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি নোভাক জোকোভিচ। তাকে অস্ট্রেলিয়া থেকে বের করে দেয়া হয়। এবার তিনি খেলছেন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম আসরে। গতবারের যন্ত্রণা এবার ভুলতে চান শিরোপা। গতকাল সংবাদ সম্মেলনে জোকোভিচ বলেছেন, ‘এ নিয়ে গোপন করার কিছু নেই। আমি বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্টগুলো জিততে চাই।’ মঙ্গলবার রবার্তো কারবায়েস বায়েনার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করবেন জোকোভিচ। এপি।