বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি২০ ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচে তিন ওভার শেষে ইংল্যান্ড দলের সংগ্রহ বিনা উইকেটে ২৩ রান।
এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে
অভিষেক ঘটেছে সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারের বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা
ব্যাটার তৌহিদ হৃদয়ের।
এটা টি২০তে বাংলাদেশ ও
ইংল্যান্ডের দ্বিতীয় লড়াই। এর আগে ২০২১ সালে আবুধাবিতে টি২০ বিশ্বকাপে প্রথবার
মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় ইংলিশরা।
সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে
সিরিজে বাংলাদেশকে ২-১-এ হারিয়েছে জস বাটলারের দল। যদিও চট্টগ্রামে শেষ ওয়ানডেতে
জিতেছে বাংলাদেশ। সেই মাঠে এবার সাকিব আল হাসানের নেতৃত্বে সংক্ষিপ্ততম ফরম্যাটে
ইংলিশদের মোকাবেলায় নেমেছে টাইগাররা।
বাংলাদেশ দল: রনি তালুকদার,
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন,
তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড দল: জস বাটলার, ফিল সল্ট,
ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা,
আর্চার ও মার্ক উড।










