ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আগামী জুলাই মাসে হোম সিরিজের প্রথম টেস্ট খেলে অবসর নেবেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে আলোচনার পরই এমন সিদ্ধান্ত নেন ৪১ বছর বয়সী জিমি। ১৮৭ টেস্ট খেলে ৭০০ উইকেট নিয়েছেন এই তিনি, যা পেস বোলারদের মধ্যে সর্বোচ্চ। আর সব মিলে উইকেট শিকারের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। তার উপরে শুধু লংকান স্পিনার মুত্তিয়া মুরালিধরণ ও অস্ট্রেলিয়ান প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন।

 

জাতীয় দল থেকে অবসর নিলেও কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবেন কিনা, সেটি এখনো নিশ্চিত করেননি অ্যান্ডারসন।

 

অবসরের ঘোষণায় অ্যান্ডারসন বলেন, ‘দেশের হয়ে ২০ বছর খেলে যাওয়ার অভিজ্ঞতা অবিশ্বাস্যই। ছোটবেলা থেকেই এই খেলাটিকে ভালোবাসতাম। দীর্ঘ ক্যারিয়ারে আমাকে সমর্থন দেয়ার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা।’