বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে। বুধবার সকাল ১০টায় শুরু হবে প্রথম ওয়ানডে। এই মাঠে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার জন্য এই সিরিজটা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে ৮ দলের বিশ্বকাপ। এর মধ্যে ৬টি দল যাবে র্যাংকিংয়ের ভিত্তিতে, আর দুটি দল বাছাইপর্ব খেলে বিশ্বকাপের টিকিট পাবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।










