ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দুর্দান্ত বল করেও কোনো উইকেট পাননি দিল্লি ক্যাপিটালসের বাংলাদেশি তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। যদিও তার দল ৪৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।

 

২১৬ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নামা কলকাতাকে শুরুতেই চাপে ফেলে দেন মুস্তাফিজ। প্রথম দুই ওভারে তিনি দিয়েছেন মাত্র ৫ রান! প্রথম ওভারে ২ ও দ্বিতীয় ওভারে ৩ রান দেন তিনি। এই ক্ষত আর কাটিয়ে উঠতে পারেনি কলকাতা। এরপর স্লগ ওভারে দ্বিতীয় স্পেলে এসে দিয়েছেন ১৬ রান। দিল্লির হয়ে কুলদীপ যাদব ৩৫ রানে চারটি, খলিল আহমেদ ২৫ রানে তিনটি ও শারদুল ঠাকুর ৩০ রানে দুটি উইকেট নেন।

 

চলতি আইপিএলে এটা মুস্তাফিজের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ২৩ রানে তিন উইকেট পেলেও পরের দুই ম্যাচে থাকলেন উইকেটশূন্য। যদিও আজ অনবদ্য বোলিং করে দলের জয়ে ভূমিকা রাখেন তিনি। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে খেলছেন মুস্তাফিজ।