দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে নবম বিপিএলের ফাইনালে উঠেছে সিলেট স্ট্রাইকার্স। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮২ রান তোলে সিলেট। তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৬৩ রান তুলতে সমর্থ হয় রংপুর।

বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট।

পুরো আসরে দুরন্ত পারফর্ম করা তৌহিদ হৃদয় আজ ২৫ বলে করেন ২৫ রান। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৩০ বলে ৪০, মাশরাফি বিন মর্তুজা ১৬ বলে ২৮ রান করেন। থিসারা পেরেরা ও জর্জ লিন্ডে উভয়ই করেন ২১ রান। দাসুন শানাকা ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন।

জবাবে রনি তালুকদারের ৫২ বলে খেলা ৬৬ রানের রাজসিক ইনিংস জেতাতে পারেনি রংপুরকে। নুরুল হাসান সোহান ২৪ বলে ৩৩ ও নিকোলাস পুরান ১৪ বলে ৩০ রান করেন। লুক উড তিনটি এবং তানজিব হাসান সাকিব ও রুবেল হোসেন দুটি করে উইকেট নেন। ১৯ রানে দুটি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ তানজিব সাকিব।