ইতালিতে ধর্ষণ মামলায় অভিযুক্ত এসি
মিলান ও ব্রাজিলের সাবেক ফরওয়ার্ড রবিনহোকে ৯ বছরের জেল প্রদানে ব্রাজিল সরকারের
প্রতি আবেদন জানিয়েছে ইউরোপের দেশ ইতালি। ব্রাজিলের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক
মন্ত্রণালয়কে চিঠি লিখে এই আবদেন জানিয়েছে দেশটি। এক বিবৃতিতে ব্রাজিলের মন্ত্রণালয়
এমন আবেদন পাওয়ার কথা নিশ্চিত করেছে, যদিও খেলোয়াড়টির নাম প্রকাশ করেনি। আবার এ
বিষয়ে রবিনহোর আইনজীবির বক্তব্যও জানা যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,
ইতালির এই আবেদনটি এখন বিচার মন্ত্রণালয়ের সম্পদ প্রত্যাবাসন ও আন্তর্জাতিক আইন
সহযোগিতা বিষয়ক বিভাগ দ্বারা খতিয়ে দেখা হবে।
রবিনহোর পুরো নাম রবসন ডি সুজা,
বর্তমানে তিনি বসবাস করেন ব্রাজিলে। রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও ম্যানসিটির সাবেক
এই কৃতী ফরওয়ার্ড অবশ্য অভিযোগটি সব সময়ই অস্বীকার করে এসেছেন। যদিও গত সপ্তাহে
তার ব্যাপারে আন্তর্জাতিক ওয়ারেন্ট জারি করে ইতালির বিচার মন্ত্রণালয়। গত
জানুয়ারিতে দেশটির শীর্ষ আদালত ধর্ষণের সঙ্গে খেলোয়াড়টির সম্পৃক্ততার প্রমাণ পায়। যদিও
দক্ষিণ আমেরিকার দেশটি তাদের নাগরিকদের বহিসমর্পণ করে না। তিনি যদি বিদেশ সফরে যান
তখন গ্রেফতারের মুখে পড়তে পারেন।
২০১৭ সালে মিলানের একটি কোর্টে অভিযোগ তোলা হয়, একটি
ডিস্কো পার্টিতে অন্য পাঁচ ব্রাজিলীয়কে নিয়ে এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন
রবিনহো। ধর্ষণের আগে ওই নারীকে অতিরিক্তি অ্যালকোহল পান করিয়ে তারা অচেতন করেন। ২০২০
সালে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয় এবং গত মাসে ইতালির সুপ্রিম কোর্টও
আগের রায়কে বহাল রাখেন।










