তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসা আয়ারল্যান্ডের নারী ক্রিকেটাররা দল আজ শুক্রবার বিরতির দিনটিতে আনন্দ করে সময় কাটিয়েছেন। শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন মিরপুর-২ এর রাস্তায় ঢাকার ঐতিহ্যবাহী যান রিকশায় চড়েছেন তারা। এ সময় কিছু আইরিশ নারী ক্রিকেটারকে রিকশার চালকের আসনে বসে প্যাডেল ঘুরাতেও দেখা যায়।

0726e518-80eb-40c6-993b-965c5da24c5c

শেরেবাংলায় আজ সকাল ১০টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার প্রথম ম্যাচে রেকর্ড ব্যবধানে আয়ারল্যান্ডকে হারায় নিগার সুলতানার দল। আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিক দলের মেয়েরা।