ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে সাকিব আল হাসান অবিক্রিত থাকলেও মুস্তাফিজুর রহমান পেয়েছেন দল। দিল্লি ক্যাপিটালস ২ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে।
আজ ভারতের বেঙ্গালুরুতে আইপিএলের প্রথম দিনের নিলাম হয়েছে। যেখানে সর্বোচ্চ দাম ১৫ কোটি ২৫ লাখ রুপিতে ঈশান কিশানকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু প্রথম দিনে অবিক্রিত বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের নিলাম।
গতকাল দ্বিতীয় সর্বোচ্চ দাম ১২ কোটি ২৫ লাখ রুপিতে শ্রেয়াস আয়ারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
শ্রীলংকার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১০ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নেয়। সমান দামে নিকোলাস পুরান ও হার্শেল প্যাটেলকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।










