১৮তম আইপিএলে আজ দ্বিতীয় দিন রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২১ বলে ফিফটি করেছেন সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান হার্ডহিটার ট্রাভিস হেড। ৬টি চার ও ৩টি ছক্কায় ফিফটি পূর্ণ করেন এ বামহাতি ব্যাটার। ৩১ বলে ৬৭ রান করে তিনি ফিরে গেছেন সাজঘরে। তার ঝড়ো ব্যাটিংয়ে ভর করে প্রথম ১০ ওভারে ২ উইকেটে ১৩৫ রান তুলে নিয়েছে সানরাইজার্স।

অভিষেক শর্মাকে নিয়ে ওপেনিং জুটিতে ৩ ওভারেই ৪৫ রান তুলে নেন হেড। শর্মা ১১ বলে ২৪ রান করে মহিশ থিকসানার শিকার হয়েছেন। এরপর হেড আর ইশান কিশান টানেন দলকে। ৩৯ বলে ৮৫ রান যোগ করেন দুজন।