চলতি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবার আগে প্লে-অফ খেলা নিশ্চিত করেছে কলকাতা নাইট
রাইডার্স, এরপর রাজস্থান রয়্যালস। বাকি দুটি টিকিটের জন্য লড়ছিল সানরাইজার্স হায়দরাবাদ,
চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপারজায়ান্টস।
বৃহস্পতিবার রাতে সানরাইজার্স ও গুজরাট টাইটান্সের ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় তৃতীয়
দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়েছে সানরাইজার্স। এর সঙ্গে বিদায় ঘটেছে দিল্লি, লখনৌয়ের।
চতুর্থ টিকিট পেতে শনিবার লড়বে চেন্নাই ও বেঙ্গালুরু। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি উঠে
যাবে প্লে-অফে।
কলকাতা
১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে
প্লে-অফ খেলা নিশ্চিত করলেও শীর্ষ দুইয়ে থাকা এখনো নিশ্চিত নয় রাজস্থানের। শীর্ষ দুই
নিশ্চিত করতে চাইলে রোববার তাদের হারিয়ে দিতে হবে কলকাতাকে। আর যদি তারা হেরে যায়,
তবে দিনের আরেক ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে শীর্ষ দুইয়ে উঠে যাবে সানরাইজার্স। তাই
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা এখন তাদের নিজেদেরই হাতে।
শনিবার
বেঙ্গালুরুর মাঠে খেলবে নামবে চেন্নাই। ১৪ পয়েন্ট নিয়ে মহেন্দ্র সিং ধোনিদের দলটি এখন
চারে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে বিরাট কোহলিদের বেঙ্গালুরু। তবে
চেন্নাইকে হারিয়ে নিট রানরেটে তাদের টপকে শীর্ষ চারে উঠে যাওয়ার সুযোগ রয়েছে বেঙ্গালুরুর
সামনে। উল্লেখ্য, কোহলিদের বেঙ্গালুরু কখনই আইপিএলের শিরোপা জিততে পারেনি।
আইপিএলের
প্লে-অফ যথাক্রমে ২১, ২২ ও ২৪ মে। ২৬ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১৭তম আইপিএল
আসরের।
আইপিএলের
আগের ১৬ আসরে চেন্নাই ও মুম্বাই সমান পাঁচবার করে শিরোপা জিতেছে। মুম্বাই এবার একেবারে
তলানিতে অবস্থান করছে। আজ রাতে তারা লখনৌয়ের মুখোমুখি হবে। এই ম্যাচটি জিতলে তারা নয়
নম্বরে উঠে আসতে পারে।










