শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯
রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট
লিগের (ডিপিএল) পয়েন্ট টেবিলের তিনে উঠেছে লেজেন্ডস অব
রূপগঞ্জ।
সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) ৪ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে
নেমে ৫০ ওভারে ২১৫/৯ সংগ্রহ করে রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন
উইকেটকিপার ইরফান শুক্কুর। এছাড়া নাঈম ইসলামের ব্যাট থেকে আসে ৩২ রান। শাইনপুকুরের
হয়ে রিপন মণ্ডল ৪টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২০৬ রানে অলআউট হয়ে যায় শাইনপুকুর ক্রিকেট
ক্লাব। অভিষেক মিত্র ৫৭ ও রাকিন আহমেদ ৬৭ রান করলেও অন্য ব্যাটাররা সেভাবে নিজেদের
মেলে ধরতে পারেননি। রূপগঞ্জের পেসার মেহেদী হাসান রানা ৪ উইকেট শিকার করেন। ১০
ওভার বোলিং করে ২ মেডেনসহ মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট নেন নাঈম। ব্যাটে-বলে দারুণ পাফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরাও হন তিনি।
এ জয়ে আট ম্যাচে ছয় জয় ও দুই হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে রূপগঞ্জ। এক
ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে সাতে শাইনকুপুর। আট ম্যাচে
সাত জয় ও এক হারে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন শেখ জামাল। নয় ম্যাচে ছয় জয় ও তিন
হারে টেবিলের দুইয়ে অবস্থান প্রাইম ব্যাংকের।
আজ আরেক ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ
টাইগার্স। প্রথমে ব্যাট করে মোহামেডান ৩৮.১ ওভারে ১৪৩/১০ রান সংগ্রহ করে। এনামুল
হক নেন ৫ উইকেট। জবাবে ৩৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ টাইগার্স।
বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ৩ উইকেটে হারিয়েছে সিটি ক্লাব।










