বিরাট কোহলি কত বড় ব্যাটসম্যান তা ক্রিকেটের খোঁজ রাখেন এমন সবাই জানেন। ৩৪ বছর বয়সী ক্রিকেটার টেস্টে ২৭টি, ওয়ানডেতে ৪৪টি ও টি২০তে একটি সেঞ্চুরির মালিক। এছাড়া তিন ফরম্যাটে রান করেছেন যথাক্রমে ৮ হাজার ৯৪, ১২ হাজার ৪৭১ ও ৪ হাজার ৮ রান।

 

কোহলি এ মুহূর্তে রয়েছেন বাংলাদেশ সফরে। ওয়ানডে সিরিজ শেষে এখন খেলছেন টেস্ট সিরিজেও। আগামীকাল শুরু হতে যাওয়া ঢাকা টেস্ট সামনে রেখে আজ দুপুরে বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করতে আসে ভারতীয় ক্রিকেট দল। সেখানে ভারতীয় সুপারস্টার কোহলিকে পেয়ে তার সঙ্গে ছবি তোলার আবদান করেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। বাংলাদেশের যুব ক্রিকেটারদের সঙ্গে হাসিমুখেই ছবি তোলেন ভারতের সাবেক অধিনায়ক।