অ্যাডিলেডে গোলাপী বলের টেস্টে শুক্রবার প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে যায় ভারত। জবাব দিতে নেমে অজিরা ১ উইকেটে ৮৬ রান নিয়ে আজ দ্বিতীয় দিন মাঠে নামে। এদিন ভারতীয় বোলারদের ওপর কর্তৃত্ব করেছেন ট্রাভিস হেড। বামহাতি ব্যাটার ১৪১ বলে ১৪০ রানের রাজসিক ইনিংস খেলে দলকে রান তিনশ পার করিয়েছেন। হেড আউট হয়ে গেলেও অজিদের লিড দেড়শ ছাড়িয়েছে।
এ প্রতিবেদন লেখার ৮ উইকেটে ৩৩২ রান নিয়ে চা বিরতিতে যায় অস্ট্রেলিয়া। স্বাগতিক দলের লিড ছিল ১৫২ রানের। মিচেল স্টার্ক ১৮ রানে অপরাজিত ছিলেন। হেডকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ।
ভারতের হয়ে জশপ্রীত বুমরাহ চারটি, মোহাম্মদ সিরাজ দুটি এবং নিতিশ কুমার রেড্ডি ও রবীচন্দ্র অশ্বিন একটি করে উইকেট নেন।










