আর্চারি বিশ্বকাপ খেলতে আজ চীনের সাংহাইয়ে যাচ্ছে বাংলাদেশ দল। ৬ থেকে ১১ মে হবে স্টেজ টু প্রতিযোগিতা। বাংলাদেশের পাঁচজন খেলোয়াড় বিশ্বকাপে অংশ নিচ্ছেন। সেখানে প্রাথমিকভাবে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য মার্টিন ফ্রেডরিকের দলের।

বাংলাদেশ দলে রিকার্ভ ডিভিশনে তিনজন ও কম্পাউন্ডে দুজন আছেন। রিকার্ভের তিনজন আর্চার হচ্ছেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। আর কম্পাউন্ড দলে আছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার।