বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে শুক্রবার সন্ধ্যার ম্যাচে চট্টগ্রাম কিংসকে ৩৩ রানে হারিয়ে সবার আগে প্লে-অফে পৌঁছে গেল রংপুর রাইডার্স। এটা রংপুরের টানা অষ্টম জয়।
পাকিস্তানি তারকা খুশদিল শাহর অলরাউন্ড নৈপুণ্যে জয় পায় রংপুর। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৪ রান তুলতে সমর্থ হয় রংপুর। খুশদিল ২৮ বলে ৫৯ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। এছাড়া আমেরিকান খেলোয়াড় স্টিফেন টেইলর করেন ৩২ বলে ৩৯ রান। জবাব দিতে নেমে ৮ উইকেকেট ১৩১ রান তুলতে সমর্থ হয় কিংস। পাকিস্তানি পেসার আকিফ জাভেদ ৩২ রানে ৪টি ও খুশদিল ২৩ রানে ২টি উইকেট নেন।
৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর, কিংস ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।










