আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ইউরো চ্যাম্পিয়নশিপে তো বটেই, ২০২৬ সালের বিশ্বকাপেও হুলিয়ান নাগেলসম্যানকে কোচ হিসেবে ডাগআউটে পাচ্ছে জার্মান ফুটবল দল। ১৯ এপ্রিল তার সঙ্গে নতুন চুক্তি করে জার্মান ফুটবল ফেডারেশন। এর মধ্য দিয়ে তার বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে ফেরার গুঞ্জনের অবসান ঘটেছে। জার্মান এফএ (ডিএফবি) জানিয়েছে, পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডাররা সর্বসম্মতভাবে ৩৬ বছর বয়সী নাগেলসম্যানকে কোচ হিসেবে ইউরোর পরও ধরে রাখার পক্ষে মত দিয়েছেন। ইএসপিএন