ইংল্যান্ডের কাছে হেরে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও আজ বাংলাদেশ সময় শনিবার (২২ জুন) সকালের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টিকে থাকল স্বাগতিক দেশটি।

আগে ব্যাটিংয়ে নেমে ১২৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। রোস্টন চেজ ও আন্দ্রে রাসেল তিনটি করে উইকেট নেন।

এরপর শাই হোপ ৩৯ বলে ৮২ ও নিকোলাস পুরান ১২ বলে ২৭ রান করে ৫৫ বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে জেতান।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে।