পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন পেসার খালেদ আহমেদ। সারেল আরউইকে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান তিনি। আরউই ৪০ বলে ৪ বাউন্ডারিতে ২৪ রান করেন। এ প্রতিবেদন লেখার সময় প্রোটিয়াদের সংগ্রহ ছিল ১ উইকটে ৫৮ রান। ডিন এলগার ৩৪ ও কিগান পিটারসেন শূন্য রানে ব্যাট করছিলেন।
এই টেস্টে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। ব্যাটিংয়ে ওপেনার সাদমান
ইসলামের জায়গায় এসেছেন অভিজ্ঞ তামিম ইকবাল, যিনি পেটের পীড়ার কারণে প্রথম টেস্টে খেলতে পারেনিন। আর চোটের কারণে
ছিটকে পড়া তাসকিন আহমেদের জায়গায় খেলবেন অভিজ্ঞ স্পেশালিস্ট স্পিনার তাইজুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকার একাদশে কোনো পরিবর্তন নেই। লুথো সিপামলার ঘরের মাঠে
নিজ শহরে খেলার কথা থাকলেও হ্যামস্ট্রিংয়ের চোট তাকে সেই সুযোগ দিল না।
উল্লেখ্য,
ডারবানে প্রথম
টেস্টে প্রায় চারদিন সমানে সমান লড়েও শেষ মুহূর্তে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচটি
২২০ রানে হেরে যায় বাংলাদেশ। এর আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়ে ইতিহাস
গড়ে তামিম ইকবালের দল। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের
খোঁজে টাইগাররা।
পোর্ট এলিজাবেথে (বর্তমান নাম গেবেহা) এই প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ।










