রেকর্ড চতুর্থবারের মতো বিগ ব্যাশ লিগের (বিবিএল) চ্যাম্পিয়ন হলো পার্থ স্কর্চার্স। শুক্রবার মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে ১১তম আসরের ফাইনালে সিডনি সিক্সার্সকে ৭৯ রানে হারায় পার্থ। টস হেরে প্রথমে ব্যাট করে অ্যাস্টন টার্নার ও লাওরি ইভান্সের হাফ সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭১ রান করে পার্থ স্কর্চার্স। জবাবে ১৬.২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৯২ রান করতে সক্ষম হয় সিডনি সিক্সার্স। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে সিডনি সিক্সার্স।
১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিডনির আট ব্যাটার দুই অংকের ঘরেই পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ড্যানিয়েল হিউজ ৩৩ বলে ৪২ রান করেন। নিকোলাস বেরটুস ১৫ ও জ্যায় লেনটন ১০ রানে অপরাজিত থাকেন। পার্থর হয়ে অ্যান্ড্রু টাই তিনটি ও জিয়ে রিচার্ডসন দুটি উইকেট নেন।
এর আগে টস জিতে পার্থকে আগে ব্যাটিংয়ে পাঠান সিডনির অধিনায়ক মইসেস হ্যানরিকস। অধিনায়ক অ্যাস্টন টার্নারের ৩৫ বলে ৫৪ ও ইভান্সের অপরাজিত ৪১ বলে ৭৬ রানে ভর করে ১৭১ রান সংগ্রহ করে পার্থ স্কর্চার্স। সিডনির হয়ে স্টিভ ও’কিফে ও নাথান লায়ন দুটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ইভান্স।
এবারের বিগ ব্যাশে সর্বোচ্চ ৫৭৭ রান করেছেন বেন ম্যাকডারমট ও সর্বোচ্চ ৩০ উইকটে নিয়েছেন পিটার সিডল। ক্রিকইনফো










