আইসিসি নারী টি২০ বিশ্বকাপে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

নিউল্যান্ডসের মঞ্চে উপমহাদেশের দুই চিরবৈরx দেশের ক্রিকেট দল লড়বে এক অপরকে হারাতে। পাকিস্তান অধিনায়ক wসমাহ মারুফ বলেছেন, তারা নিজেদের সামর্থ্যের পুরোটা দিয়েই খেলার চেষ্টা করবেন। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে খুব বেশি আশাবাদী হওয়ার মতো পারফর্ম করতে পারেনি পাকিস্তান। এর পরও দলনায়ক বিসমাহর বিশ্বাস, দক্ষিণ আফ্রিকায় তাদের আনন্দের উপলক্ষ আসবে। তিনি বলেন, ‘‌আমি মনে করি, আমাদের লক্ষ্য হলো, নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা খেলা। আমার মনে হয়, একটি ভিন্ন ভেন্যু, ভিন্ন পরিস্থিতি ও বাস্তবতায় আমরা খেলতে নামছি। কাজেই আমরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করব এবং ভালো ফলের আশায় মাঠে নামব।’

এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দল ভারত। যদিও টি২০ বিশ্বকাপে তাদের কোনো শিরোপা নেই। আগে সাতবারের আসরে অস্ট্রেলিয়া পাঁচবার এবং ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড একবার করে শিরোপা জিতেছে। ২০২০ সালে মেলবোর্নে ফাইনালে উঠেও শিরোপাস্বপ্ন পূরণ হয়নি ভারতীয়দের। স্বাগতিকদের সঙ্গে কোনো লড়াই-ই করতে পারেনি হারমানপ্রিত কাউরের দল। 

এবার দক্ষিণ আফ্রিকায় ভালো কিছুর আশায় নামবেন হারমানপ্রিতরা। এ দক্ষিণ আফ্রিকায় সদ্যই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারতের মেয়েরা, যে দলের অধিনায়ক শেফালি ভার্মা জাতীয় দলেরও তারকা ওপেনার। রেকর্ডের বিচারে বললে, আজ অবশ্য ভারতের সহজ শিকার হতে পারে পাকিস্তান। টি২০-তে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১০টিই জিতেছে ভারত, পাকিস্তান জিতেছে তিনটি। টি২০ বিশ্বকাপে ছয়বারের মুখোমুখিতে ভারত জিতেছে চারটিতে। ওয়ানডেতে ১১ ম্যাচে কখনই হারেনি ভারত। 

বিশ্বকাপে ‘‌বি’ গ্রুপে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে। আর ‘‌এ’ গ্রুপে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।