মধ্যাহ্ন বিরতি পর্যন্ত উইকেট না হারানোর কথা বলেছিলেন সাকিব সাকিব আল হাসান। কিন্তু আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানের জুটি টিকল ৩৭ মিনিট। মুশফিকুর রহিমের বিদায়ে প্রথম সেশনেই উইকেট হারাল বাংলাদেশ।
পেসার রাজিথার বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন প্রথম ইনিংসে ১৭৫ রানে অপরাজিত থাকা মুশফিক। দ্বিতীয় ইনিংসে ৩৯ বলে ২৩ রানে করেছেন তিনি।
ষষ্ঠ উইকেটে লিটন দাসকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টায় আছেন সাকিব। এরই মধ্যেই তাদের জুটির অবিচ্ছিন্ন জুটি যোগ করেছে ৫৯ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১২ রান। লিটন ৩৪ ও সাকিব ২৯ রানে অপরাজিত রয়েছেন। শ্রীলংকার চেয়ে এখনো ৩০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৬৫ রান। শ্রীলংকা করেছিল ৫০৬ রান।










