চলতি কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ছিল ঘটনাবহুল। এরই মধ্যে কয়েকটি বড় ম্যাচের নিষ্পত্তি ঘটেছে টাইব্রেকারে। ১৯৮২ সাল থেকেই বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ভূমিকা রেখে চলেছে পেনাল্টি শুটআউট। ফিফার তথ্যমতে, যে চারটি দল এখন টিকে আছে, তাদের মধ্যে আর্জেন্টিনার পেনাল্টি শুটআউট রেকর্ড সবচেয়ে ভালো।

 

মরক্কো ছাড়া বাকি তিনটি দলেরই বিশ্বকাপের শুটআউটের অভিজ্ঞতা রয়েছে। শনিবার পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। ৪২ মিনিটে ইউসেফ এন-নেসিরি গোল করলে পর্তুগালকে হারাতে তাদের আর টাইব্রেকারের প্রয়োজন পড়েনি।

 

বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি শুটআউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ১৯৮২ আসরে। সেবার সেমিফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে দেয় তখনকার পশ্চিম জার্মানি। এছাড়া ১৯৯৪ ও ২০০৬ সালের ফাইনালেও শিরোপা নির্ধারণ হয় টাইব্রেকারে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের রোজ বোউলের পাসাদেনা স্টেডিয়ামে ইতালিকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় ব্রাজিল। পঞ্চম শটে ইতালির তারকা রবার্তো ব্যাজিও বারের অনেক উপর দিয়ে বল মারেন, যা এখনো ফুটবল সমর্থকদের আলোচনার খোরাক জোগায়। ১২ বছর পর ২০০৬ সালে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে জিনেদিন জিদানের ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে দুঃখ ভোলে ইতালি।


 

বিশ্বকাপের টাইব্রেকারে নায়ক কারা? ফিফার ওয়েবসাইটের তথ্যমতে, ১৯৯৪ সালের ফাইনালে ও ১৯৯৮ আসরের সেমিফাইনালে ক্লদিও তাফারেল ছিলেন ব্রাজিলের জয়ের নায়ক। এছাড়া, ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার সার্জিও গায়কোচেয়া ও ২০১৪ আসরে নেদারল্যান্ডসের টিম ক্রুল টইব্রেকারের নায়ক হিসেবে আবির্ভুত হন। একইসঙ্গে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন ব্রাজিল গ্রেট সক্রেটিস, ইতালির রবার্তো ব্যাজিও আর ফ্রান্সের ডেভিড ত্রেজেগে।

 

আর্জেন্টিনা

৫ জয়

 

৪-৩; প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ২০২২ বিশ্বকাপ, কোয়ার্টার ফাইনাল।

৪-২; প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ২০১৪ বিশ্বকাপ, সেমিফাইনাল।

৪-৩; প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৯৯৮ বিশ্বকাপ, শেষ ষোলো।

৪-৩; প্রতিপক্ষ ইতালি, ১৯৯০ বিশ্বকাপ, সেমিফাইনাল।

৩-২; প্রতিপক্ষ যুগোশ্লাভিয়া, ১৯৯০ বিশ্বকাপ, কোয়ার্টার ফাইনাল।

 

১ পরাজয়

২-৪; জার্মানি, ২০০৬ বিশ্বকাপ, কোয়ার্টার ফাইনাল।

 

ক্রোয়েশিয়া

৩ জয়

৩-১; প্রতপিক্ষ জাপান; ২০২২ বিশ্বকাপ, শেষ ষোলো

৪-২: প্রতিপক্ষ ব্রাজিল, ২০২২ বিশ্বকাপ, কোয়ার্টার ফাইনাল

৪-৩; প্রতিপক্ষ রাশিয়া, ২০১৮ বিশ্বকাপ, কোয়ার্টার ফাইনাল

৩-২; প্রতিপক্ষ ডেনমার্ক, ২০১৮ বিশ্বকাপ শেষ ষোলো

 

ফ্রান্স

২ জয়

৪-৩; প্রতিপক্ষ ইতালি, ১৯৯৮ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল

৪-৩; প্রতিপক্ষ ব্রাজিল, ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল

 

২ পরাজয়

৩-৫; প্রতিপক্ষ ইতালি, ২০০৬ ফাইনাল

৪-৫; প্রতিপক্ষ জার্মানি, ১৯৮২ সেমিফাইনাল