‘বণিক বার্তা-ওয়ালটন বিশ্বকাপ ফুটবল-২০২২ কুইজ’-এর প্রথম ও দ্বিতীয় পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বণিক বার্তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বের প্রথম পুরস্কার ১টি ওয়ালটন রেফ্রিজারেটর (২২০ লিটার) জিতেছেন গিয়াসউদ্দিন আনসারী। আর দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ১টি ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন সুরাইয়া।
প্রথম পর্বের অন্যান্য পুরস্কার: দ্বিতীয় পুরস্কার: ওয়ালটন ৩২ ইঞ্চি”এলইডি টিভি ১টি (বিজয়ী: মীর হাবুল)। তৃতীয় পুরস্কার: ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি ১টি (বিজয়ী: মারিয়া তুজ জাহান)। চতুর্থ পুরস্কার: ওয়ালটন রাইস কুকার ৩টি (বিজয়ী: জুনাইদ মাসুদ, প্রান্তি ও মানহা)। পঞ্চম পুরস্কার: ওয়ালটন ব্লেন্ডার ৩টি (বিজয়ী মীম, খন্দকার এরফান আলী, জান্নাতুন নাঈম)।
দ্বিতীয় পর্বের অন্যান্য পুরস্কার: দ্বিতীয় পুরস্কার: ওয়ালটন ৩২ ইঞ্চি”এলইডি টিভি ১টি (বিজয়ী: ফেরদৌসী বেগম)। তৃতীয় পুরস্কার: ওয়ালটন ২৪ ইঞ্চি”এলইডি টিভি ১টি (বিজয়ী : মো. বিপ্লব)। চতুর্থ পুরস্কার: ওয়ালটন গ্যাস স্টোভ ৩টি (বিজয়ী আকবর আলী, সেলিম ও সেলিম)। পঞ্চম পুরস্কার: ওয়ালটন রাইস কুকার ৩টি (বিজয়ী মোবারক খান, আয়েশা আক্তার, মো. খলিলুর রহমান)।
গতকাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (হেড অব পিআর মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং) মো. শাহজাদা সেলিম ও অফিসার (পিআর মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং) শাহীনুর রহমান; বণিক বার্তার প্রধান প্রতিবেদক মো. বদরুল আলম, ভারপ্রাপ্ত যুগ্ম বার্তা সম্পাদক সাইফুল ইসলাম বাপ্পী, বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান মঞ্জুর হোসাইন, সহকারী মহাব্যবস্থাপক (বিসিসি অ্যান্ড ই) মো. আমিনুল ইসলাম, প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপক সুমন কুমার দে, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. শাফিউল আজম খান, জ্যেষ্ঠ প্রতিবেদক ইমামুল হাছান আদনান, জ্যেষ্ঠ সহসম্পাদক শানজিদ অর্ণব, বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের ব্যবস্থাপক মনিরুজ্জামান মৃদুল, রকিবুল আলম রাজু, মো. ওমর ফারুক, সাইদউদ্দিন আহমেদ রনি প্রমুখ।










