পাকিস্তানের সঙ্গে সেঞ্চুরিয়ন টেস্টে হারতে হারতে শেষ পর্যন্ত জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টে কর্তৃত্ব করছে। ডাবল সেঞ্চুরি করে রান উৎসবে নেতৃত্ব দেন রায়ান রিকেলটন। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাকে তিনি রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। মাত্র ২৬৬ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ২৮ বছর বয়সী ব্যাটার। তার সঙ্গে তেম্বা বাভুমা ও কাইল ভেরেইনার সেঞ্চুরিতে প্রোটিয়ারা পাঁচশ পেরিয়ে যায়। ক্রিকইনফো