ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরে সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। আজ (বৃহস্পতিবার) গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়া ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। মালয়েশিয়ার হয়ে রহিম রাজিই ও সারি ফয়জাল হ্যাটট্রিক করেছেন। বাংলাদেশের হয়ে ডিফেন্ডার আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ২১ মিনিটে একমাত্র গোলটি করেন।
ম্যাচের ৪, ১৪ ও ৩০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রহিম রাজিউ। অন্যদিকে সারি ফয়জাল ২৪, ৩১ ও ৪৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পান। আজরাই আবু কালাম ও হামসানি আসরান একটি করে গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অবস্থান তৃতীয়। একমাত্র ম্যাচ
জিতেছে ওমানের বিপক্ষে। এখন পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে জিমি-শিতুলদের।










