আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবাকে কেনার চেষ্টা করতে পারে ম্যানচেস্টার সিটি। জুনেই রেড ডেভিলদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এখনো চুক্তি নবায়ন হয়নি, তার ওল্ড ট্র্যাফোর্ড ছাড়া প্রায় নিশ্চিত। এ সুযোগই নিতে চায় ম্যানসিটি, যারা সেন্ট্রাল মিডফিল্ডের শক্তি বাড়াতে চায়। অভিজ্ঞ ব্রাজিলিয়ান খেলোয়াড় ফার্নানদিনহো চলতি মৌসুম শেষে চলে যেতে পারেন, সেই শূন্য জায়গায় পগবাকে নেবে সিটিজেনরা। বিবিসি
ম্যানইউ ছেড়ে ম্যানসিটিতে যাবেন পগবা?
আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবাকে কেনার চেষ্টা করতে পারে ম্যানচেস্টার সিটি। জুনেই রেড ডেভিলদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।










