আইপিএলে আজ রোববার প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরবাদকে ১৬৩ রানে অলআউট করেছে দিল্লি ক্যাপিটাল। জবাব দিতে নেমে ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।

আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার গতি বোলার মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে ১৮.৪ ওভারে ১৬৩ রান তুলে অলআউট হয়ে যায় ব্যাটিং শক্তিধর সানরাইজার্স। ৩৫ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া স্পিনার কুলদীপ যাদব ৩৩ রানে ৩টি উইকেট নেন।

সানরাইজার্সের অনিকেত ভার্মা ৪১ বলে ৭৪ রান করেন। এছাড়া হেনরিক ক্লাসেন ১৯ বলে ৩২ ও ট্রাভিস হেড ১২ বলে ২২ রান করেন। পরে ফাফ ডু প্লেসি (২৭ বলে ৫০), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৩২ বলে ৩৮) ও অভিষেক পোরেলের (১৮ বলে ৩৪*) ব্যাটে ভর করে জয় তুলে নেয় দিল্লি।