ডারবান টেস্টে
আজ দ্বিতীয়
দিনের শুরুতেই
দক্ষিণ আফ্রিকা
শিবিরে জোড়া
আঘাত হানেন
বাংলাদেশের পেস
বোলার খালেদ
আহমেদ। আগের
দিনের অপরাজিত
ব্যাটার কাইল
ভেরেইনকে (২৮) দিনের ষষ্ঠ
ওভারের দ্বিতীয়
বলে এলবিডব্লিউর
ফাঁদে ফেলেন
এই পেসার।
পরের বলে
উইয়ান মুলডারকেও
শিকারে পরিণত
করেন খালেদ।
গালিতে মাহমুদুল
হাসান জয়কে
ক্যাচ দিয়ে
রানের খাতা
সাদা রেখে
সাজঘরে ফেরেন
এই ব্যাটার।
এ প্রতিবেদন
লেখা পর্যন্ত
দক্ষিণ আফ্রিকার
সংগ্রহ ৬ উইকেটে ২৬৭ রান। তেম্বা
ভাবুমা ৭৭ ও কেশভ মহারাজ
৫ রানে ব্যাট
করছেন।
বাংলাদেশের বোলারদের
মধ্যে খালেদ
তিনটি, মেহেদী
হাসান মিরাজ
ও এবাদত হোসেন
একটি করে উইকেট
নেন।
ডারবানে টস
জিতে ফিল্ডিং
বেছে নেয়
বাংলাদেশ। দক্ষিণ
আফ্রিকা ও
বাংলাদেশ এই
সিরিজের দুটি
টেস্ট খেলবে।
পরের টেস্ট
পোর্ট এলিজাবেথে।
এর আগে
তিন ম্যাচের
ওয়ানডে সিরিজটা
২-১ ব্যবধানে জিতেছে
তামিম ইকবালের
দল।










