চট্টগ্রামে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশের দুই ওপেনার শান্ত ও জাকির। লাঞ্চবিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে বিনা উইকেটে ১১৯ রান। আরো প্রয়োজন ৩৯৪ রান।
প্রথম ইনিংসে ৪০৪ রান করার পর ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ২৫৮ রানে, তাতে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৫১৩ রানের। দুই টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান মিলে গড়েছে ভারতের বিপক্ষে দেশের হয়ে সেরা ওপেনিং জুটি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে শান্ত ৬৪ এবং জাকির ৫৫ রানে অপরাজিত আছেন।
ভারতের দেয়া ৫১৩ রানের টার্গেট তাদের পূরণ করতে হবে আজ ও আগামীকাল খেলে।










