গলে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ প্রথম দিন ৮৯ রানে তিন উইকেট
হারানোর পর আয়ারল্যান্ডকে টানেন অধিনায়ক অ্যান্ডি ব্যালবির্নি ও পল স্টার্লিং।
দুজনের শতরানের জুটিতে আইরিশরা দুশ পেরিয়ে যায়। দুজনই করেন ফিফটি। পরে লরকান
টাকারও ফিফটি করলে সফরকারীদের সংগ্রহ তিনশ পেরিয়ে যায়। অতিথি দলটি প্রথম দিন চার
উইকেটে ৩১৯ রান তুলে মাঠ ছাড়ে।
ব্যালবির্নি ও স্টার্লিং ২২৩ বল খেলে ১১৫ রানের পার্টনারশিপ গড়েন। স্টার্লিং
৭৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সম্ভাবনা
জাগানো ব্যালবির্নি আউট হয়ে যান ৯৫ রানে। এর আগে পাঁচ টেস্ট খেললেও কোনো সেঞ্চুরি
পাননি ব্যালবির্নি। আগের সর্বোচ্চ রান ছিল ৮২। লংকানদের বিপক্ষে গলে প্রথম টেস্টে
করেন যথাক্রমে ৪ ও ৬ রান। এবার সেঞ্চুরির আশা জাগিয়েও পারলেন না।
ব্যালবির্নির বিদায়ের পর কার্টিস ক্যামফারকে নিয়ে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে
দিন শেষ করেন টাকার। দিনশেষে টাকার ৮৭ রানে ও ক্যামফার ২৭ রানে অপরাজিত রয়েছেন।
গলে প্রথম টেস্টে শ্রীলংকার কাছে ইনিংস ও ২৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়
আয়ারল্যান্ড। এটা আফগানিস্তানের পঞ্চম টেস্ট। এর আগে আফগানিস্তান, পাকিস্তান,
বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে একটি করে টেস্ট খেলেছেন টেস্ট পরিবারের নবীনতম
দলটি। আগের সবগুলোতেই হেরে তারা।










