সাবেক আর্জেন্টাইন তারকা গ্যাব্রিয়েল বাতিস্তুতা বলেছেন, ২০ বছরের তরুণের মতো খেলছেন মেসি। এবার কাপজয়ের জন্য মরিয়া তিনি। তাকে কিছুতেই থামানো যাবে না। 

এ পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল বাতিস্তুতার। এবারের বিশ্বকাপে সে রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিনের বরাতে ইএসপিএন জানিয়েছে, রেকর্ড ভাঙায় তিনি কষ্ট তো পানইনি উল্টো খুশি হয়েছেন।

৫৩ বছর বয়সী সাবেক এ ফুটবল তারকা বলেন, ‘যদি রেকর্ড ভাঙার যোগ্যতা কারো থাকে, তবে তিনি মেসি। চূড়ায় থাকার যোগ্যতা শুধু মেসিরই আছে। মেসি কোনো এলিয়েন নন, মানুষ। তিনি অন্য যে কারো চেয়ে ভালো ফুটবল খেলেন। তিনি যখন আমাকে ছাড়িয়ে যান, আমি কীভাবে কষ্ট পেতে পারি!’

বতিস্তুতা বলেন, ‘আমি ভেবেছিলাম, এবার হয়তো মেসি বেশ শান্তভাবে খেলবেন, কিন্তু তাকে আরো বেশি আগ্রাসী মনে হচ্ছে। তার এ মনোভাব ছড়িয়ে পড়ছে পুরো দলের মধ্যে।’