আর্জেন্টিনার সামনে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের আরো একটি সুযোগ আসেনি শুধু, লিওনেল মেসিও ফুটবলের ইতিহাসে স্থান পেতে চলেছেন। খবর বিবিসি।
গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে ক্রোয়েশিয়ার
বিপক্ষে প্রথম সেমিফাইনালে লুসাইল আইকনিক স্টেডিয়ামে ৩-০ গোলের জয় পায় আর্জেন্টিনা।
এই ম্যাচে মেসির সঙ্গে সঙ্গে নিজেকে প্রমান
করেন ম্যাচ জেতানোর আরেক নায়ক হুলিয়ান আলভারেজ।
এদিন মেসির শুধু গোলই করেননি। এমন এক অ্যাসিস্ট
করলেন বল পায়ে পেয়ে, আলভারেজ কেবল পা ছোঁয়ালেন আর গোল হয়ে গেল।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা ১২টি গোল করেছে,
যার মধ্যে মেসি নিজে করেছেন পাঁচটি, করিয়েছেন চারটি।
মেসির আগের চার বিশ্বকাপের নক আউট পর্বে কোনো
গোল ছিল না। তিনি এবার দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে গোল করলেন।
গতকালও তার গোলে উল্লাসে মেতে উঠে পুরো সারা বিশ্বের আর্জেন্টাইন ভক্তরা।
এবার মাত্র এক ম্যাচের অপেক্ষা। দিয়েগো ম্যারাডোনার কীর্তি ছুঁয়ে ফেলতে এবং ফুটবল ইতিহাসে সর্বকালের সেরার খাতায় নিজের নাম স্থায়ী করতে লিওনেল মেসি আরো একবার সুযোগ পেলেন।
উল্লেখ্য, ম্যারাডোনা ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ মুকুট এনে দেন। ইতিহাসের সেরা খেলোয়াড়দের তালিকায় মেসির নাম বারবার উচ্চারিত হলে তার নামের পাশে শুধু বিশ্বকাপটাই ছিল না। এবার শোকেসে বিশ্বকাপ ট্রফি যোগ করার সুযোগ হাতছানি দিচ্ছে তাকে।










