করোনার টিকা না নেয়ায় সার্বিয়ান টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। ফলে আগামীকাল শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলা নাও হতে পারে। এ ঘটনা নিয়ে কয়েকদিনের টানা আলোচনায় ভীষণ ‘বিরক্ত’ স্প্যানিশ সুপারস্টার রাফায়ের নাদাল বলেছেন, ইতিহাসের কোনো খেলোয়াড়ই একটি টুর্নামেন্টের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। নোভাক থাক বা না থাক, টুর্নামেন্টটি অসাধারণ হবে। বিবিসি