অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফেরা কুইন্টন ডি কক ৫০ ওভারের ফরম্যাটে করেছেন ২৩তম সেঞ্চুরি। তাও রাজসিক এক সেঞ্চুরি করেছেন। গতকাল ৮০ বলে ঝলমলে এক সেঞ্চুরি করেছেন এ বামহাতি ব্যাটার। হরষিত রানার বলকে স্কয়ার লেগ অঞ্চল দিয়ে ছক্কা হাঁকিয়ে তিন অংক ছুঁয়েছেন তিনি। এটা ভারতের বিপক্ষে ডি ককের সপ্তম সেঞ্চুরি। ৮৯ বলে ১০৬ রান করে সাজঘরে ফিরে যান তিনি। ক্রিকইনফো