অ্যান্টিগা টেস্টে আজ তৃতীয় তিন বাংলাদেশের মুমিনুল হক সৌরভ ও শাহাদাত হোসেন দিপুর ৪৫ রানের জুটি ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৩৩ ওভারে ৩ উইকেটে ৬৯ রান। মুমিনুল হক ২৫ ও লিটন দাস ১ রানে ব্যাট করছিলেন।

শনিবার দ্বিতীয় দিন ২১ রানে ২ উইকেটের পতন হলে মুমিনুল ও দিপু ১৯ রান যোগ করে দিন পার করেন। আজ ২ উইকেটে ৪০ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করেন দুজন। দিপু প্রায় এক ঘণ্টায় উইকেটে কাটিয়ে দিলেও রোচের অফ স্টাম্পে খানিকটা লাফিয়ে ওঠা বলে ডিফেন্ড করতে গিয়ে ক্যাচ তুলে দেন কাভেম হজকে। তিনি ৭১ বলে ১৮ রান করেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৪৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। জাস্টিন গ্রিভস ১১৫, মিকাইল লুইস ৯৭ ও অলিক আথানাজ ৯০ রান করেন।