এর মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর এ আসর থেকে পদক পুনরুদ্ধার করল মেয়েরা। ২০১২ সালের পর এশিয়ান বিচ গেমসের কাবাডিতে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়।

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস নারী কাবাডির ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের শক্তিশালী দেয়াল টপকাতে পারেনি বাংলাদেশ। সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৫০-৩১ পয়েন্টে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে খেলায় নিশ্চিত হয়েছে ব্রোঞ্জ পদক। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলা বাংলাদেশের নারী দলটি তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করেছে।

এ সাফল্য অর্জন করায় বাংলাদেশ নারী কাবাডি দলের সব খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।