ইন্দোর টেস্টে ভারতকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্ট ভারত জিতে নিয়েছে। ৯ মার্চ আহমেদাবাদে শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।
আজ তৃতীয় দিন মাত্র ৭৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ১৮.৩ ওভারে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। প্রথম ওভারে উসমান খাজা আউট হলেও এরপর ট্রাভিস হেড (৪৯*) ও মার্নুস লাবুশেন (২৮*) দলকে সহজ জয় এনে দেন।
প্রথম ইনিংসে ৩৫ রানে তিনটি ও দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে আটটি উইকেট নিয়ে
ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন।










