হ্যামিলটন টেস্টে প্রথম দিন ৯ উইকেটে ৩১৫ রান তুলে মাঠ ছাড়ে স্বাগতিক নিউজিল্যান্ড। সেখান থেকে মিচেল স্যান্টনারের বীরত্বে ৩৪৭ রান তুলে অলআউট হয়েছে কিউইরা। স্যান্টনার করেন ৭৬ রান। জবাব দিতে নেমে ইংল্যান্ড ১৪৩ রানে অলআউট। এরপর ৩ উইকেটে ১৩৬ রান তুলে নিয়েছে কিউইরা। দুই ইনিংস মিলে তাদের লিড এখন ৩৪০ রানের।

ব্যাটারদের সম্মিলিত চেষ্টায় ৩৪৭ রান করার পর নিউজিল্যান্ডকে কর্তৃত্বের জায়গায় বসান বোলাররা। ম্যাট হেনরি (৪/৪৮), ও’রুর্ক (৩/৩৩) ও মিচেল স্যান্টনার (৩/৭) দাঁড়াতেই দেননি ইংলিশদের। দলটির পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন জো রুট। এছাড়া বেন স্টোকস ২৭ রান করেন। উইল ইয়া ৬০ ও কেন উইলিয়ামসন হার না মানা ৫০ রান করে কিউইদের সংহত অবস্থান গড়ে দেন। উইলিয়ামসনের সঙ্গে ২ রানে অপরাজিত রয়েছেন রাচিন রবীন্দ্র।

মাত্র দুই দিন শেষেই কর্তৃত্বের আসনে নিউজিল্যান্ড। সিরিজে ২-০-তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।