নিউজিল্যান্ড
সফররত বাংলাদেশ ক্রিকেট দলে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দলের
এক সদস্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জানা গেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট
খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ। সেখানে পৌঁছানোর পর প্রথম দুই
পরীক্ষায় কভিড-১৯ নেগেটিভ হন বাংলাদেশি খেলোয়াড়রা। তৃতীয় পরীক্ষায় কভিড পজিটিভ হন হেরাথ।
বাংলাদেশ টিম
ম্যানেজমেন্ট এখন নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে, কডিভ পজিটিভ হেরাথের কোয়ারেন্টিনের সময় বাড়তে
পারে।
জানা গেছে, যে ফ্লাইটে টাইগার ক্রিকেটাররা ভ্রমণ করেছিলেন, সেটির এক যাত্রী কভিড আক্রান্ত হন। তার আশপাশে যে ৯ বাংলাদেশি ক্রিকেটার বসেছিলেন, তাদের আইসোলেশন সময় বেড়েছে।










