ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগের ম্যাচে আজ দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
আগে ব্যাটিং করে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে
রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন পাকিস্তানের ক্রিকেটার সাদ নাসিম। মার্শাল
আইয়ুব করেন ৫৮ রান। প্রাইমের হয়ে রুবেল হোসেন ও করিম জানাত চারটি করে উইকেট নেন।
জবাবে ২৬.৪ ওভার কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক (১৩৪/০)। বিজয় ৮৪ বলে ১১২ ও তামিম ৮১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন। এই জয়ের ১৪ ম্যাচে প্রাইম ব্যাংকের পয়েন্ট ১৮।
লিস্ট-এ ক্রিকেটে এটা তামিমের ২০তম ও বিজয়ের ১৫তম সেঞ্চুরি। এবং আজকের এই সেঞ্চুরির মধ্য দিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট-এ স্বীকৃত ডিপিএলে এক হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন বিজয়।










