যখন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এবং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় আসবে তখন ম্যানচেস্টার সিটির সঙ্গে খোলাখুলি আলোচনা করবেন বলে জানালেন স্প্যানিশ হেড কোচ পেপ গার্দিওলা। সিটির সঙ্গে তার চুক্তি শেষ হবে ২০২২-২৩ মৌসুমের শেষে। ৫১ বছর বয়সী কোচ বলেন, তারা আমাকে সবকিছু দিয়েছে, কাজেই আমি তাদের সঙ্গে প্রতারণা করতে পারি না কিংবা ভুল কিছু করতে পারি না। আমরা অতীতে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতেও নেব। বিবিসি