রাশিয়ার কারাগার থেকে মুক্তির পর নারী এনবিএতে ফিনিক্স মারকারির হয়ে শুক্রবার প্রথম ম্যাচ খেলেছেন আমেরিকান তারকা ব্রিটনি গ্রিনার। দুইবারের অলিম্পিকজয়ী তারকা এদিন ১৭ মিনিট খেলেছেন। তার দল ৯০-৭১ পয়েন্টে হেরেছে লস অ্যাঞ্জেলেস স্পার্কসের কাছে। মাদক বহনের অপরাধে ৩২ বছর বয়সী সুপারস্টারকে রাশিয়ার কারাগারে ১০ মাস বন্দি থাকতে হয়। অবশেষে গত ডিসেম্বরে উচ্চপর্যায়ের বন্দিবিনিময় চুক্তিতে তার মুক্তি মেলে। বিবিসি