রোববার কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। এদিন শিরোপা জিতে বাবার কীর্তি ছোঁয়ার সুযোগ ফরাসি স্ট্রাইকার মার্কার থুরামের সামনে। আজ থেকে ঠিক ২৪ বছর আগে লিলিয়ান থুরাম ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপের ট্রফি জিতেছিলেন, ছিলেন ২০০৬-এর
ফাইনালিস্ট দলেও। সেবার সেমিফাইনালে জোড়া গোল করেছিলেন থুরাম।
১৯৯৮ সালের
ফ্রান্স বিশ্বকাপে লিলিয়ান থুরাম যখন সতীর্থ জিনেদিন জিদান এবং দিদিয়ের দেশমদের
সঙ্গে মাঠ কাঁপিয়েছেন, তখন আজকের মার্কাস ছিলেন শিশু। মজার ব্যাপার হলো, বিশ্বকাপজয়ী
মার্কাসের বাবার টিমে যিনি ক্যাপ্টেন ছিলেন, সেই দিদিয়ের দেশমই আজকের বিশ্বকাপ
দলের কোচ।
কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার সুযোগ মার্কাসের কাছে তাই একটু আলাদা। বাবার ট্রফির পাশে নিজের ট্রফি সাজাতে পারবেন তো তিনি?
আজ ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের হাতছানি মার্কাসের সামনে। যদিও কাতারে তিনি প্রতিটি ম্যাচে খেলেছেন বদলি হিসেবে।










