বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগ-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ বেলা সাড়ে ৩টায় পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন ঘোষণা করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল। কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগের প্রথম দিন মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।










