একেবারেই শেষ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম। এ মুহূর্তে এসে পয়েন্ট হারাল আর্সেনাল। আজ শনিবার এভারটনের মাঠে ১-১ গোলে ড্র করেছে গানাররা। তারা পয়েন্ট হারানোয় লাভ হলো লিভারপুলের!
৩০ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। আজ অ্যাস্টন ভিলাকে হারিয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে নটিংহ্যাম ফরেস্টের (৫৭ পয়েন্ট)। রোববার ফুলহ্যামের মাঠে খেলবে লিভারপুল। এ ম্যাচে জিতলে আর্সেনালকে ১৪ পয়েন্টে পেছনে ফেলবে আর্নে স্লটের দল।










