সান্তোস থেকে
বার্সেলোনায় যোগ দেয়ার প্রক্রিয়া নিয়ে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ উঠেছিল
নেইমারের বিরুদ্ধে। ২০১৩ সালে স্পেনের আদালতে হওয়া মামলাটি থেকে আজ মঙ্গলবার (১৩
ডিসেম্বর) বেকসুর খালাস পেয়েছেন তিনি। এপির খবর।
মামলায় ব্রাজিলের
বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিআইএস অভিযোগ করে, নেইমারের বার্সেলোনায় যোগ দেয়ার মূল ট্রান্সফার
ফি গোপন করে তাদেরকে ঠকানো হয়েছে। তবে আদালত রায়ে বলেছেন, প্রতিষ্ঠানটির অভিযোগের কোনো সত্যতা পাননি
তারা। তাছাড়া ব্রাজিলিয়ান তারকার ক্লাব বদলের চুক্তিতেও কোনো অসঙ্গতি পাননি আদালত।
নেইমার ছাড়াও
মামলায় আসামি করা হয়েছিল তার বাবা, যার নামও নেইমার,
তার মা ওডিলিও রদ্রিগেস,
যিনি সান্তোসের সাবেক
প্রেসিডেন্ট ছিলেন, বার্সেলোনার প্রাক্তন নির্বাহী স্যান্ড্রো রোসেল এবং জোসেফ
বার্তোমেউকে। মামলাটি থেকে খালাস দেয়া হয়েছে তাদেরকেও।
কাতার বিশ্বকাপের
কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে বিশ্বকাপ থেকে বাদ পড়ার কয়েকদিন পরই এল
নেইমারের আইনি বিজয়ের খবর। এ খবর হয়তো সাময়িক স্বস্তি এনে দিতে পারে মানসিকভাবে
ভেঙে পড়া নেইমারকে।










