আজ থেকে ঠিক ১০ বছর আগে ফুটবলের সুপারস্টার লিওনেল মেসির
সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন তার বড় ভক্ত হুলিয়ান আলভারেজ। খুদে ভক্তের আবদার
মেটাতে আপত্তি করেননি মেসি। সেই আলভারেজের সঙ্গেই মেসির যুগলবন্দি আর্জেন্টিনাকে
নিয়ে গেল কাতার বিশ্বকাপের ফাইনালে!
মঙ্গলবার রাতে লুসাইল আইকনিক স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার
বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার তিনটি গোলই করেন মেসি ও আলভারেজ। প্রথমে
আলভারেজের আদায় করা পেনাল্টি থেকে গোল করেন মেসি। এরপর মেসির পাসে বল পেয়ে মধ্য
মাঠ থেকে দুরন্ত গতিতে ছুটে গিয়ে গোল করেন আলভারেজ। দ্বিতীয়ার্ধের মেসির অনবদ্য এক
মুভ শেষে দেয়া কাট ব্যাট থেকে আর্জেন্টিনার তৃতীয় গোল করেন ২২ বছর বয়সী আলভারেজ।
চলতি আসরে মেসি করেছেন ৫ গেল, আর আলভারেজ
করেছেন ৪ গোল।










