আগামী মে মাসে দুটি প্রতিযোগিতার জন্য এক কোটি ১০ লাখ টাকা স্পন্সর পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি ফেডারেশন। আজ বুধবার স্পন্সর প্রতিষ্ঠান দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপরিটিভ ব্যাংক লিমিটেড হকি ফেডারেশনকে এ চেক তুলে দেয়।
আগামী ৬ থেকে ১৫ মে পর্যন্ত থাইল্যান্ডে চলবে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব। এরপর ২৩ মে থেকে ১ জুন ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে এশিয়া কাপ হকির ১১তম আসর। আসর দুটির জন্য এই স্পন্সরশিপ পেল হকি দল।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চফি মার্শাল শেখ আব্দুল হান্নান, দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. আবু জাফর চৌধুরী এবং হকি ফেডারেশনের অন্য কর্মকর্তাবৃন্দরা।
এই দুই আসরের জন্য ২০ সদস্যের বাংলাদেশ হকি দল ঘোষণা করেছে।
বাংলাদেশ দল : বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মোহাম্মদ মেহেদী হাসান, রেজাউল করীম বাবু, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বী, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, রাকিবুল হাসান, আরশাদ হোসেন, দ্বীন ইসলাম ইমন, পুস্কর ক্ষিসা মিমো ও মোহাম্মদ আল নাহিয়ান শুভ।










