শুক্রবার রাতে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচ কভার করার সময় অসুস্থ হয়ে মারা গিয়েছেন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান ফুটবল লেখক ও সাংবাদিক গ্র্যান্ট ওয়াল। স্টেডিয়ামে প্রেস বক্সে বসে খেলা দেখছিলেন ওয়াল। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্যারামেডিকরা স্টেডিয়ামে আধা ঘণ্টার মতো চিকিৎসা দেন। পরে কাতারের একটি হাসপাতালে নেয়া হলে গতকাল সকালে তাকে মৃত ঘোষণা করা হয়। এপি